ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

যুগান্তর প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৩

ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন রশিদ খান। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। বৃহস্পতিবার শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।


ম্যাচের নবম ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে ২০০তম উইকেট পূর্ণ করেন রশিদ। ২৮ বছর বয়সী এই তারকা ‘মাত্র ’১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই এই রেকর্ড গড়েছেন। চার ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।


পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট রশিদের আগে থেকেই ছিল। গেল রাতে নতুন উচ্চতায় উঠে গেছেন প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের আদিল রশিদের চেয়ে ২৯ উইকেটে এগিয়ে আছেন তিনি।


এই ফরম্যাটে রশিদের বোলিং গড় ১৩.৯৬। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.১৩। দুইবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও আছে তার। এক ম্যাচে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নেওয়া তার সেরা বোলিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও