You have reached your daily news limit

Please log in to continue


বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ পাচ্ছেন না সালমান-আনিসুলরা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ পাচ্ছেন না সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচ আসামি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের বৈঠকে তাদের করা অনুমতি প্রার্থনার আবেদনগুলো সর্বসম্মতিক্রমে নাকচ করে দেওয়া হয়েছে। একাধিক যুক্তিসংগত কারণ দেখিয়ে এই আবেদন বাতিল করা হয় বলে বার কাউন্সিল সূত্রে জানা গেছে। বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কাউন্সিলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশের আদালতে মামলা পরিচালনার জন্য অতীতে বিদেশি আইনজীবী নিয়োগের কোনো রেওয়াজ বা নজির নেই। এমনকি শ্রীলঙ্কাসহ বিশ্বের অনেক দেশের আদালতেও বিদেশি আইনজীবীরা সরাসরি মামলা লড়তে পারেন না।

বার কাউন্সিলের মতে, বিদেশি কোনো আইনজীবীকে মামলা পরিচালনার সুযোগ দেওয়ার পর তিনি যদি কোনো পেশাগত অসদাচরণ করেন, তবে তাকে জবাবদিহির আওতায় আনার বা ব্যবস্থা নেওয়ার কোনো বিধান বার কাউন্সিল আইনে নেই। সার্বিক দিক বিবেচনা করে বিদেশি আইনজীবীদের সরাসরি বাংলাদেশের আদালতে লড়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আসামিপক্ষের দেশি আইনজীবীদের পরামর্শ বা পরামর্শক হিসেবে সহযোগিতা দেওয়ার সুযোগ বিদেশি আইনজীবীদের জন্য উন্মুক্ত থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন