ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ২১:৩০
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সোয়া এক লাখের বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।
ফলাফল ঘোষণার সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্তরের নির্বাচনি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপনির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।
ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৭ মাস আগে