শেষ মেসেজে মাকে কী বলেছিলেন তাহসিফ

ডেইলি স্টার প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ২১:২০

বন্ধুর ডাকে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে নিচে নেমেছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। এরপর আর তিনি ফিরে আসেননি।


রাত ১টা ৩৫ মিনিটে মাকে মেসেজে তাহসিফ লেখেন, ‘মা, আসছি।’ এরপর থেকে পরিবারের কেউ আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।  গতকাল বুধবার ঢাকার তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।


তিনি জানান, ২৭ অক্টোবর সারা দিন মায়ের সঙ্গে কেনাকাটা করেন তাহসিফ। বাবার জন্যও কিছু জিনিস কিনেছিলেন। ওইদিন সন্ধ্যায় তাহসিফের এক জুনিয়র বন্ধু বাসার নিচে এসে তাকে ডাকেন। তাহসিফ ওর মাকে বলেছিল, কথা বলেই চলে আসবে।


এনায়েতুল করিম আরও জানান, তাহসিফের মা বারবার ফোন করেও আর যোগাযোগ করতে পারেননি।


গতকাল বিকেলে ছেলের খোঁজে তুরাগ থানায় যান এনায়েতুল। তাকে চিন্তিত না হতে বলেছিল পুলিশ। এরপর বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান তার সঙ্গে যোগাযোগ করে নাম-পরিচয় নিশ্চিত হয়ে মরদেহ পাওয়ার কথা জানান।


তাহসিফের মরদেহ পাওয়া যায় তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও