একটি বলপয়েন্ট কলম কিনতে ভিড় করেছিলেন ৫ হাজার মানুষ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ২০:০২

১৯৪৫ সালের ২৯ অক্টোবর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের গিমবেলস ডিপার্টমেন্ট স্টোরে ভিড় জমিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষ। তাদের আগ্রহের কেন্দ্রে ছিল একটি কলম রেনল্ডস রকেট। যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া প্রথম আধুনিক বলপয়েন্ট কলম। কলমটি কেনার জন্য মানুষের এই বিপুল উপস্থিতি দেখে মনে হচ্ছিল, নতুন এই উদ্ভাবন যেন সবার দীর্ঘদিনের প্রয়োজন মেটাতেই বাজারে এসেছে।


কিন্তু কলমটির দাম ছিল ১২ ডলার ৫০ সেন্ট, যা বর্তমান মূল্যমানের হিসাবে প্রায় ২৩০ ডলারের সমান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯ হাজার টাকা। এত দাম হওয়া সত্ত্বেও ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি। গিমবেলস স্টোরে বিক্রি শুরুর প্রথম সপ্তাহেই প্রায় ৩০ হাজার কলম বিক্রি হয়েছিল। নতুন এই লেখার সরঞ্জামকে ঘিরে তৈরি হয়েছিল রীতিমতো উন্মাদনা।


যেভাবে এলো বলপয়েন্ট কলম


রেনল্ডস রকেটই অবশ্য বিশ্বের প্রথম বলপয়েন্ট কলম নয়। এর ইতিহাস আরও পুরোনো। ১৮৮৮ সালে মার্কিন উদ্ভাবক জন জে. লাউড বলযুক্ত অগ্রভাগের একটি কলমের পেটেন্ট করেছিলেন। তবে তার নকশা আধুনিক লেখার কাজে ব্যাপক সাফল্য পায়নি।


পরবর্তী সময়ে বলপয়েন্ট কলমের নকশাকে ব্যবহারিক ও কার্যকর করে তোলার উদ্যোগ নেন হাঙ্গেরীয় সাংবাদিক লাসলো বিরো। ফাউন্টেন পেনে বারবার কালি ভরা, কালি ছড়িয়ে পড়া এবং লেখার সময় নানান ধরনের ঝামেলায় তিনি বিরক্ত ছিলেন। সংবাদপত্রের ছাপার কালি দ্রুত শুকিয়ে যাওয়ার বৈশিষ্ট্যও তাকে নতুন ধরনের কলম তৈরির চিন্তা করতে অনুপ্রাণিত করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও