You have reached your daily news limit

Please log in to continue


অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, পাকিস্তানে নিহত ১০

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি সরকারি চিকিৎসাকেন্দ্রে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন রোগী ছাড়াও চিকিৎসাকেন্দ্রের কর্মী, অন্য রোগী ও তাদের স্বজনেরা রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ঘটনাটি ঘটেছে দেশটির সিন্ধু প্রদেশের থারপারকার জেলায়। জেলা পুলিশপ্রধান আরিফ আজিজ জানান, রাতের কোনো এক সময় এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা খলিল আব্রোর ভাষ্য অনুযায়ী, রোগীদের অন্য একটি হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল। এ সময় অ্যাম্বুলেন্সটিতে বিস্ফোরণ ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন