‘এটা অপরাধীদের অনুষ্ঠান’ বলেই রাগে বেরিয়ে গেলেন শেবাগ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৪৭

রিয়্যালিটি শো ‘রাইজ় অ্যান্ড ফল ২’-এ উত্তপ্ত পরিস্থিতি। প্রতিযোগী গৌতম গুলাটি ও মণীশ কাশ্যপের মধ্যে বচসার জেরে ক্ষুব্ধ হয়ে মাঝপথে মঞ্চ ছেড়ে চলে গেলেন সঞ্চালক বীরেন্দ্র শেবাগ। পরে ফিরে এসে গৌতমের আচরণ নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন ভারতের সাবেক এই ক্রিকেটার। ঘটনাটির একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে মণীশের সঙ্গে তর্কের সময় গৌতমকে সোফার ওপর পা তুলে রাখতে দেখা যায়। তার এই আচরণে শেবাগ বিরক্ত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান সঞ্চালক।


শেবাগ মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরও গৌতমকে তর্ক চালিয়ে যেতে দেখা যায়। তখন প্রতিযোগী নীহারিকা তিওয়ারি বলেন, ‘শেবাগ স্যার মঞ্চ ছেড়ে চলে গেলেন! অথচ গৌতমজি থামার নামই নিচ্ছেন না।’


পরে মঞ্চে ফিরে প্রতিযোগীদের আচরণ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন শেবাগ। তিনি বলেন, ‘আপনারা জানেন, এভাবে কথা শোনার অভ্যাস আমার নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও