নভেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৪৪

সেপ্টেম্বরে এক দফা বড় বৃদ্ধির পর টানা দ্বিতীয় মাসের মত জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নভেম্বরেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের দামেই বিক্রি হবে।


বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে নভেম্বরের জন্য দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানানো হয়।


সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।


আদেশে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত জ্বালানি তেলের মূল্যহার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে নভেম্বর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। সর্বশেষ নির্ধারিত দাম আগামী ১ নভেম্বর থেকেও কার্যকর থাকবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৬ অক্টোবরের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।


এর আগে সেপ্টেম্বর মাসে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছিল সরকার। গত ২০ সেপ্টেম্বর নেওয়া ওই সিদ্ধান্ত ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।


ওই মূল্যবৃদ্ধির আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও