You have reached your daily news limit

Please log in to continue


বন্ড সুবিধার অপব্যবহার : ২১ কোটি প্রিমিয়াম সিগারেটের কাঁচামাল আটক

বন্ড সুবিধায় পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ টন কাঁচা তামাকের চালান আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রাম বন্দরে ১০টি কনটেইনারে আসা এ তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব। এসব সিগারেটের সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তানভীর আহম্মেদ এসব তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা জানায়, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় বুধবার চালানটি পরীক্ষা করে। প্রাথমিক পর্যালোচনায় আমদানি মূল্য নিয়ে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। পাশাপাশি আমদানিকারক প্রতিষ্ঠানের বন্ড সুবিধার আওতায় আনা তামাকের মজুত ও উৎপাদন হিসাবেও অসংগতি মিলেছে। চালানটির খালাস আপাতত বন্ধ রাখা হয়েছে। এর আমদানি, ব্যবহার ও সম্ভাব্য রাজস্ব ফাঁকির বিষয়গুলো আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। আটক চালানটির আমদানিকারক গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড। কুষ্টিয়ার নিমতলীতে অবস্থিত প্রতিষ্ঠানটি শতভাগ রপ্তানিমুখী বন্ডেড ওয়্যারহাউস সুবিধাপ্রাপ্ত। পাকিস্তানের আল আলিফ ট্রেডার্স লিমিটেড চালানটির রপ্তানিকারক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন