ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:২৮

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।


এর আগে সকাল ৮টায় ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে তা চলে বিকেল ৪টা পর্যন্ত।


জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। উপনির্বাচনে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ে। নির্বাচন ঘিরে কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


এর আগে নির্বাচন ঘিরে জেলা নির্বাচন অফিস প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও ৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবি (সাবেক র‍্যাব) সদস্যরাও মাঠে মোতায়েন রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও