‘সুইচ দিতেই বিস্ফোরণ’, গাজীপুরে এক পরিবারের ৫ জন দগ্ধ
গাজীপুরের কাশিমপুরে ‘ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে’ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।
আহতদের স্বজনদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধদের মধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।
এছাড়া রিয়াজুলের স্ত্রী আরিফা বেগমের (৩৫) শরীরের ৫ শতাংশ, মেয়ে ফারিয়ার ৮ শতাংশ, পুত্রবধূ রোজিনার ১ শতাংশের কম এবং শিশু রহিমের ১ শতাংশের কম পুড়ে গেছে।
দগ্ধ রিয়াজুল শেখের বাবার নাম কালা মিয়া শেখ। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কেষ্টপুর গ্রামে। সারদাগঞ্জ স্কয়ার গেটসংলগ্ন এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিস্ফোরণ
- দগ্ধ
- জমে থাকা গ্যাস