‘৪৫০-৫০০ রান হতে পারত’, সেঞ্চুরির পরও সাদমানের আক্ষেপ

ডেইলি স্টার প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:১৮

সেঞ্চুরির অপেক্ষায় কাটাতে হয়েছে পুরো একটা রাত। ৯৯ রানে অপরাজিত থেকে আগের দিন মাঠ ছাড়ার পর আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই পৌঁছে যান তিন অঙ্কে। কিন্তু ব্যক্তিগত এই অর্জনের আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি সাদমান ইসলামের। সেঞ্চুরির পর নিজের ইনিংসটা যেমন বড় করতে পারেননি, তেমনি পারেননি দলের বড় সংগ্রহের ভিতটাও ধরে রাখতে। যে বাংলাদেশ একসময় চারশ-পাঁচশ রানের স্বপ্ন দেখছিল, সেই দলই গুটিয়ে গেল তিনশর আগে। তাই সেঞ্চুরির তৃপ্তির চেয়ে আক্ষেপই যেন বেশি এই ওপেনারের কণ্ঠে।


মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ৩ উইকেটে ২১৩ রান তুলেছিল বাংলাদেশ। হাতে ৭ উইকেট থাকায় বড় সংগ্রহের সম্ভাবনা ছিল বেশ ভালোভাবেই। কিন্তু বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বদলে যায় ম্যাচের চিত্র। মাত্র ৫৯ রান যোগ করতে বাকি ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয় স্বাগতিকেরা।


দিন শেষে সংবাদ সম্মেলনে তাই নিজের সেঞ্চুরির চেয়ে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়েই বেশি কথা বলতে হলো সাদমানকে। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারায় হতাশ এই বাঁহাতি ওপেনার, ‘এটা অবশ্যই আমাদের আরও ভালো করা উচিত। কারণ আমরা যদি টপ অর্ডাররা এই স্কোরটা আর একটু বড় ১৫০ বা ১৭০, ২০০ হয়, তাহলে হয়তোবা দলের রান ৪৫০, ৫০০-এ গিয়ে... তো আমাদের ভুল হয়ে গেছে। চেষ্টা থাকবে ইনশাআল্লাহ, পরেরবার এরকম পরিস্থিতি এলে ইনিংস যত বড় করা যায়।’


ব্যাটিং বিপর্যয়ের শুরুটা অবশ্য সাদমানের বিদায়েই। দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি পূর্ণ করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করে অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হন। পরের ধাক্কাটা আসে তাওহিদ হৃদয়ের বিদায়ে। আগের দিন ৪২ রানে আহত অবসর নেওয়া হৃদয় ফিরে এসে আর কোনো রান যোগ করতে পারেননি। ২২১ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সে চাপ থেকে আর বের হতে পারেনি তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও