নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৮:৪০

জাপানের নারিতা থেকে ঢাকার পথে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হচ্ছে।


বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ইস্যু আছে, আশা করি সমাধান হয়ে যাবে।”


পরে বিকাল সোয়া ৫টায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিমানের জনসংযোগ বিভাগ বলে, “মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।


“বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।”


স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) ফ্লাইটটির ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও সেটি তখনো নারিতা বিমানবন্দরেই অবস্থান করছিল বলে জানিয়েছেন এক যাত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও