চিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণা

ডেইলি স্টার প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

নিজের পকেট থেকে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে দেশে ১ কোটি ৮ লাখের বেশি মানুষ ২০২২ সালে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। দেশের মোট জনসংখ্যার ৬ দশমিক ৪ শতাংশ এই পরিস্থিতিতে পড়েছেন। 


স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের (এইচইইউ) নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।


গবেষণায় দেখা যায়, ২০০৫ সালে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে চলে যান ৫৬ লাখ মানুষ, যা ছিল তখনকার জনসংখ্যার ৩ দশমিক ৯ শতাংশ। 


এ সময়ে দেশে দারিদ্র্যের হার কমেছে অর্ধেকের বেশি। ২০০৫ সালে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ, যা ২০২২ সালে কমে দাঁড়ায় ১৮ দশমিক ৭ শতাংশে।


কিন্তু, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়া মানুষের অনুপাত বেড়েছে প্রায় দেড়গুণ। ২০০৫ সালে এ হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ, ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ৭ শতাংশে। সারাবিশ্বের হিসাবে ২০২২ সালে এ হার ছিল ২৬ শতাংশ।


এইচইইউর ফোকাল পয়েন্ট সুব্রত পাল দ্য ডেইলি স্টারকে বলেন, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সবচেয়ে বেশি ভুগেছে দরিদ্র পরিবারগুলো।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সুইডিশ দূতাবাসের সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত ব্যয়ের কারণে সৃষ্ট আর্থিক সংকট ও সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা বণ্টন’ শীর্ষক এ গবেষণার ফল গতকাল বুধবার উপস্থাপন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও