গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা

প্রথম আলো প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৪:৫০

‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের (প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা) বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গতকালের পোস্টে এই কথা জানান বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। এই কাজে অংশগ্রহণকারী, দাতা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলার।


নুজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান থেকে এই তহবিল সংগ্রহ করেন হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামজা জানান, গাজার শিশুদের চিকিৎসা-সহায়তার সম্পূর্ণ অর্থ ব্যয় করা হবে। নজুম স্পোর্টস ২০২০ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা। পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের সহায়তা, ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় কাজ করে এ প্রতিষ্ঠান।


গত রোববার টাওয়ার হ্যামলেটস টাউন হলে ‘নুজুম স্পোর্টসে’র আয়োজনে এ দাতব্য অনুষ্ঠান হয়। এতে হামজাকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর মুসলিম অ্যাথলেটদের স্বাক্ষরিত জার্সি, পদক এবং বিভিন্ন স্মারক নিয়ে একটি দাতব্য নিলামের আয়োজন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও