শখের বশে সোনা খুঁজতে গিয়ে কেল্লাফতে, মাটি খুঁড়তেই মিলল ১.২ কেজির তাল, রাতারাতি কোটিপতি যুবক

eisamay.com প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১

ক্ষ্যাপার কপালে পরশপাথর জোটেনি। তবে অস্ট্রেলিয়ার এক যুবক পেয়েছেন। শখের বশে সোনা খোঁজেন তিনি। ক্ষ্যাপার মতোই। সেই করতে গিয়েই মাটি খুঁড়ে পেয়েছেন প্রায় ১.২ কেজির সোনার তাল। যার আনুমানিক বাজারমূল্য ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকা। তার পর থেকেই ভয়ে ভয়ে আছেন তিনি। ABC News-কে বলেছেন, ‘দয়া করে আমার নাম-পরিচয় প্রকাশ করবেন না।’


নিউ সাউথ ওয়েলসে বাড়ি যুবকের। তিবুবুরার কাছে মাউন্ট স্টুয়ার্ট নামে একটি বিশাল খামার রয়েছে। পশুপালনই সেখানকার স্থানীয় বাসিন্দাদের জীবিকা। এই এলাকাতেই হাতে ধাতু খোঁজার যন্ত্র নিয়ে ঘুরে বেড়ান তিনি। যদি সোনা পাওয়া যায়! ABC News-কে ওই যুবক বলেন, ‘কখনও সিসার বুলেট, কখনও ঘোড়ার নাল — অনেক বার আবর্জনাও জুটেছে।’ হতাশ হয়ে পড়েছিলেন যুবক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও