‘ড্রিঙ্ক করিনি, দারু খেয়েছি’, মত্ত অবস্থায় উল্টো লেনে গাড়ি চালানোর অভিযোগ মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে

eisamay.com প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১

মত্ত অবস্থায় উল্টো লেন দিয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠল অশ্বিনী কেকন নামে এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার পুনের মঞ্জরি এলাকার ঘটনা। তাঁর গাড়ি আটকে ভিডিয়ো করেন স্থানীয় বাসিন্দারা। জিজ্ঞাসা করেন, ‘আপনি ড্রিঙ্ক করেছেন?’ ওই মহিলা পুলিশ কর্মী জবাব দেন, ‘ড্রিঙ্ক নয়, দারু খেয়েছি।’ পরক্ষণেই বলেন, ‘আমি কোনও নেশা করিনি।’ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা পুলিশ কর্মীর নাম অশ্বিনী কেকন। তিনি কালেপাডাল থানার হেড কনস্টেবল। ঘটনার দিন ছুটিতে ছিলেন। গাড়ি চালিয়ে তিনি বান্ড গার্ডেন এলাকা থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, মঞ্জরির কাছে তিনি উল্টো লেনে ঢুকে পড়ায় পথ আটকান স্থানীয় বাসিন্দারা। শুরু হয় তর্কবিতর্ক। গোটা ঘটনার ভিডিয়োও করেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও