ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

যুগান্তর প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিয়ের আয়োজনের ধরন বদলে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় অনেক দম্পতি বড় অনুষ্ঠানের পরিবর্তে সীমিত পরিসরে বিয়ে করছেন। অতিথির সংখ্যা কমানো, সংবর্ধনা অনুষ্ঠান পিছিয়ে দেওয়া এবং ব্যক্তিগত সঞ্চয়ের ওপর নির্ভর করার মতো সিদ্ধান্ত নিচ্ছেন তারা।


এর প্রভাব পড়ছে বিয়েকেন্দ্রিক বিভিন্ন ব্যবসায়ও। ক্যাটারিং, ফটোগ্রাফি, পোশাক ভাড়া ও অনুষ্ঠান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখে পড়ছে।


জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার পেতালিং জায়ায় সম্প্রতি বিয়ে করেন ২৬ বছর বয়সি আম্মার হাজিক জুলকিফলি। বাড়তি ব্যয়ের চাপ সামলাতে তিনি অতিথির তালিকা ছোট করেন। পাশাপাশি অর্থ সাশ্রয়ের জন্য বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও