মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক যুবক। কয়েক মাস ধরে বিভিন্ন নদীতে সোনার কণা সংগ্রহ করে দীর্ঘদিনের প্রেমিকার জন্য নিজ হাতে তৈরি করেছেন বাগদানের আংটি। তাঁর এই ব্যতিক্রমী ভালোবাসার গল্পে মুগ্ধ হয়েছেন প্রেমিকা জোয়ানসহ অনেকে।


আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ‘দ্য পিপল’ জানায়, কলোরাডোর হুইট রিজ এলাকার বাসিন্দা জ্যাক ভলকানি প্রেমিকা জোয়ানকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভাবছিলেন। তখনই তাঁর মাথায় আসে, বাজার থেকে আংটি না কিনে নিজেই সেটি তৈরি করবেন। আর সে জন্য প্রয়োজনীয় সোনা সংগ্রহ করবেন নদী থেকে।


ভলকানি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে অনেকক্ষণ ভেবেছিলাম। একসময় হঠাৎ মাথায় এল, আমি নিজেই যদি আংটিটি তৈরি করি? আমার কাছে ভাবনাটি একেবারে নিখুঁত মনে হয়েছিল।’


এরপরই শুরু হয় ভলকানির দীর্ঘ অভিযান। কলোরাডোর বিভিন্ন নদীতে মাসের পর মাস সোনার কণা সংগ্রহ করতে থাকেন তিনি। কাজটি যে কতটা সময়সাপেক্ষ হবে, তা শুরুতেই বুঝতে পেরেছিলেন জ্যাক। তবে সেই কঠিন চ্যালেঞ্জই তাঁকে আরও বেশি অনুপ্রাণিত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও