ঋণ নয়, অনুদান চাই : কপ ৩১-এ বাংলাদেশের ন্যায্য দাবি

ঢাকা পোষ্ট আহমদ কামরুজ্জমান মজুমদার প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮

তুরস্কের অ্যান্টালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশ একটি স্পষ্ট বার্তা নিয়ে যাচ্ছে, জলবায়ু অর্থায়ন ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে আসতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে সফল করতে একসঙ্গে কাজ করছে। প্রতিনিধিদলের মূল দায়িত্ব বাংলাদেশের বাস্তব পরিস্থিতি, বিশেষ করে এখানকার মানুষের দুর্ভোগ, বিশ্বের সামনে তুলে ধরা এবং জলবায়ু তহবিলের ন্যায্যতার পক্ষে যুক্তি উপস্থাপন করা।


বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। এই হিসাবে বাংলাদেশের কার্বন নির্গমন প্রায় নগণ্য। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশ সবসময় সামনের সারিতে থাকে। আমাদের দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশ এই সংকটের একটি প্রধান ভুক্তভোগী এবং আমাদের মতো আরও অনেক দেশ একই অবস্থায় আছে।


যে সংকট তৈরিতে তাদের ভূমিকা সবচেয়ে কম, তার মূল্য দিতে হচ্ছে তাদেরই সবচেয়ে বেশি। জলবায়ু ন্যায়বিচারের আলোচনা এই অসমতাকে ঘিরেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাড়িঘর ভাসিয়ে নিচ্ছে, আর নদী ও ভূগর্ভস্থ জলে লবণাক্ততা বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও