প্রাণ না কাড়লেও তীব্র যন্ত্রণা দেয়, যুক্তরাষ্ট্রের হাতে এ কোন অস্ত্র

প্রথম আলো প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০

‘কেবল তাকিয়ে দেখি মার্চপাস্ট, কুচকাওয়াজ, লেফট–রাইট


এই রক্তাক্ত মাটিতে আর ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস’


বন্ধুর এই পৃথিবীতে কোমল ফুলের জন্য এমন হাহাকার কবি মহাদেব সাহার। ‘ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস’ কবিতায় তিনি অস্ত্রের ঝনঝনানির কথা, অস্ত্রের মুখে পৃথিবীর রক্তাক্ত হয়ে ওঠার কথা লিখেছেন। সেই সঙ্গে তাঁর কলমে উঠে এসেছে বেঁচে থাকার আকুতি, অস্ত্রের কঠোরতার বিরুদ্ধে ফুলের মতো কোমল এক পৃথিবীর প্রত্যাশার কথাও।


কবির এমন আকুতি, এমন প্রত্যাশা কি আর সব সময় বাস্তব হয়। কেননা, অস্ত্র মানেই তো ধ্বংস, যুদ্ধ, রক্তপাত ও প্রাণ কেড়ে নেওয়া। সেখানে কোমলতার জায়গা কোথায়? প্রাণভিক্ষার জায়গাই–বা কোথায়?


ভিন্নতাও আছে। যুক্তরাষ্ট্রের ভান্ডারে এমন অস্ত্র আছে, যেটা প্রাণ কেড়ে নেয় না; বরং তীব্র যন্ত্রণা দিয়ে নিজের কাজ হাসিল করে। তবে এই অস্ত্র ব্যবহারের উদ্দেশ্য নিঃসন্দেহে মহৎ নয়।


এই অস্ত্রের নাম অ্যাকটিভ ডিনায়াল সিস্টেম বা এডিএস। অনেকে একে ‘হিট রে’ বা ‘উত্তপ্ত রশ্মির’ অস্ত্র বলে থাকেন। এই অস্ত্র গুলি ছোড়ে না, কোনো বিস্ফোরণ ঘটায় না, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় না। প্রাণ যায় না কারও। তবে এডিএস মানুষের শরীরে তীব্র জ্বালাপোড়া তৈরি করতে পারে। এতে সীমাহীন যন্ত্রণা ভোগ করে ভুক্তভোগী।


অর্থাৎ বিশেষ এ অস্ত্রটির মূল উদ্দেশ্য কাউকে আহত বা হত্যা করা নয়। তীব্র যন্ত্রণা দিয়ে নির্দিষ্ট কোনো এলাকা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরে যেতে বাধ্য করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও