ভোটে হেরে ফ্লোরিডায় বলসোনারো, বললেন—পালাইনি, ব্রাজিলের ভালোর জন্য এসেছি

bangla.thedailystar.net প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪

নির্বাচনে পরাজয়ের পর ফ্লোরিডায় পাড়ি জমানো ব্রাজিলের সিনেটর ফ্লাভিও বলসোনারো বলেছেন, তার দেশ ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।


দেশ ছাড়ার পর প্রথম বিবৃতিতে তিনি বলেন, 'আমি ব্রাজিল থেকে পালিয়ে আসিনি; আমি ব্রাজিলের ভালোর জন্যই এসেছি।'


একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে ব্রাজিলের সরকার তার পাসপোর্ট বাতিল করার পর যুক্তরাষ্ট্র তাকে ও তার পরিবারকে ভিসা দেয়। অবশ্য বলসোনারো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।


গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমরা তাকে দেশটিতে প্রবেশের অনুমতি (পাস) দিয়েছি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও