শুল্ক কমানোর সুফল ভোক্তারা পাচ্ছেন কি না, তা যাচাইয়ে ট্যারিফ কমিশনকে এনবিআরের নির্দেশ
www.tbsnews.net
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩
আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে শুল্ক ও কর কমানোর সুফল ভোক্তারা পাচ্ছেন, নাকি মূলত ব্যবসায়ীরাই লাভবান হচ্ছেন—তা যাচাই করতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত ১৮ অক্টোবর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দেওয়া এক চিঠিতে এনবিআর জানতে চেয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১৮টি পণ্যের আমদানি শুল্ক ও কর কমানোর ফলে বাজারে এসব পণ্যের দাম কতটা কমেছে এবং ভোক্তারা কতটুকু সুবিধা পেয়েছেন।
বিটিটিসির চেয়ারম্যান নাসির-উদ-দৌলা টিবিএসকে বলেন, তারা এনবিআরের চিঠি পেয়েছেন এবং যত দ্রুত সম্ভব এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন।