বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ২৩:৪৩

বিদ্যুৎ ব্যবহারের ফলে জীবনমান উন্নত হয়েছে বলে মনে করে রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ৮৯ শতাংশ পরিবার। তবে এসব পরিবারের ৬৯ শতাংশ জানিয়েছে, আয়ের তুলনায় বিদ্যুৎ বিলের চাপ বেড়েছে। একই সঙ্গে ৫৫ শতাংশ পরিবার বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতাকে খারাপ বা খুব খারাপ বলে উল্লেখ করেছে।


ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পরিচালিত এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত গণসংলাপে সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারের তথ্য কাজে লাগিয়ে দরিদ্র পরিবার শনাক্তকরণ এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরে ক্যাব।


এক দশকে এসেছে ইতিবাচক পরিবর্তন


সমীক্ষায় দেখা যায়, গত এক দশকে লাইফলাইন গ্রাহকদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। এসময়ে ৮৫ শতাংশ পরিবারের বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। ৭৭ শতাংশ পরিবারের বৈদ্যুতিক যন্ত্রপাতির সংখ্যা ও বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। ফ্রিজের মালিকানা ১০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে এবং টেলিভিশনের মালিকানা ৩৪ শতাংশ থেকে বেড়ে ৪৮ শতাংশে দাঁড়িয়েছে।


এছাড়া ৭৬ শতাংশ পরিবার জানিয়েছে, বিদ্যুতের কারণে পড়াশোনার পরিবেশ উন্নত হয়েছে। রাতে বিদ্যুতের কারণে বেশি নিরাপদ বোধ করেন বলে জানিয়েছেন ৯৭ শতাংশ উত্তরদাতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও