বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে : হান্নান মাসউদ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা ক্ষমতায় এসে মানুষের ভোটাধিকার ও গণভোটকে অস্বীকার করছে। একই সঙ্গে জুলাই বিপ্লবের চেতনাকেও অস্বীকার করছে।


বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর জিরো পয়েন্টে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।


হান্নান মাসউদ বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর মানুষ আশা করেছিল, দেশের পরিবর্তন হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। কিন্তু সরকার জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। অন্যদিকে, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।


তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ সরকার সুশাসন প্রতিষ্ঠার কথা বলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও