গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে : মঞ্জু

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:০৭

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।


তিনি বলেন, জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করা হয়নি। অথচ এর ৫ হাজার ৬ ৯০ শব্দের মধ্যে সরকার কয়টি অক্ষর বাস্তবায়ন করেছে, তার হিসাব জনগণ জানতে চায়।


বুধবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বছর পেরিয়ে জুলাই সনদ: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মজিবুর রহমান মঞ্জু বলেন, কী ভাষায় সমালোচনা করলে কিংবা কী ধরনের কর্মসূচি দিলে সরকারি দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হবেন না, গালাগাল করবেন না, মারতে উদ্যত হবেন না কিংবা ক্রসফায়ারে দেওয়ার চিন্তা করবেন না- তা তাদের জানা নেই। আবার তাদের প্রতিবাদ যেন কেবল নামমাত্র বিরোধিতা মনে না হয় এবং কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা প্রশ্নবিদ্ধ না হয়, সেটিও গুরুত্বপূর্ণ। এমন ভাষা ও কর্মসূচি কারও জানা থাকলে তাকে জানানোর আহ্বান জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও