মাঠে ইংলিশ ক্রিকেটারের সঙ্গে ঝগড়া, জরিমানার কবলে হারিস রউফ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:০৪

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মাঠে বাজে আচরণের জন্য শাস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। একই ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে থেকে ওভার শেষ করায় জরিমানা গুনতে হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদেরও।রোববার লাহোরে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে মাঠে বিতর্কে জড়িয়ে পড়েন রউফ। আইসিসি জানিয়েছে, খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী ব্যক্তিদের আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেছেন পাকিস্তানের এই পেসার। খেলাটির চেতনার পরিপন্থী আচরণের বিষয়টি এই ধারার আওতাভুক্ত।


এ ঘটনায় রউফকে আনুষ্ঠানিকভাবে সতর্কও করা হয়েছে। গত ২৪ মাসে এটি তৃতীয় অপরাধ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।


কী ঘটেছিল মাঠে


পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভার শেষ হওয়ার পর ঘটনাটির সূত্রপাত। তখন নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন রউফ। একটি ওয়াইড বলের আবেদন করার পর ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।তর্কের একপর্যায়ে ব্যাট উঁচিয়ে ধরেন রউফ। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ তাকে সতর্ক করলেও বিতর্ক চালিয়ে যান পাকিস্তানি পেসার। এরপর জ্যাকসের দিকে এগিয়ে যাওয়ার সময় আম্পায়ারকে ঘেঁষে চলে যান তিনি।ঘটনাটিকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করে আইসিসি। ফলে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট পান রউফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও