‘সবাই দোয়া করবেন’, মায়ের মৃত্যুতে যা বললেন পপি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৩৯

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন পপি। সেখানে মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।পপি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আম্মার বিদেহী আত্মার শান্তি কামনায়, সবাই দোয়া করবেন।’


অভিনেত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও