হজম থেকে ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ফুলকপি খাওয়ার যত উপকারিতা

যুগান্তর প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৩৫

প্রতিদিনের খাবারে ফুলকপি রাখা হতে পারে স্বাস্থ্যকর অভ্যাস। ভিটামিন, খনিজ ও খাদ্য আঁশে সমৃদ্ধ এই সবজি হজমের স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখা থেকে শুরু করে শরীরের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কম চর্বি ও তুলনামূলক কম কার্বোহাইড্রেট থাকায় সুষম খাদ্যাভ্যাস এবং ওজন নিয়ন্ত্রণের পরিকল্পনাতেও এটি হতে পারে উপকারী একটি উপাদান।


একসময় ফুলকপি দীর্ঘক্ষণ সেদ্ধ করে রান্না করা হতো। তবে বর্তমানে তরকারি, ভাজি, রোস্টসহ নানা পদে ব্যবহৃত হচ্ছে সবজিটি। এমনকি ভাত ও আলুর বিকল্প হিসেবেও কিছু খাবারে ফুলকপি ব্যবহার করা হয়।


ফুলকপির বিভিন্ন রঙে রয়েছে ভিন্ন উদ্ভিজ্জ উপাদান


ফুলকপি সাধারণত সাদা রঙের হলেও বেগুনি, সবুজ ও কমলা রঙের জাতও রয়েছে। এ ছাড়া রোমানেস্কো নামে এক ধরনের ফুলকপি রয়েছে, যার ফুলের অংশগুলো সর্পিল আকৃতির হওয়ায় সহজেই আলাদা করে চেনা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও