অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’।
ভারতীয় আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি ও টাইমস অব ইনডিয়া জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোরে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূলের কাছাকাছি এলাকা দিয়ে উপকূল অতিক্রম শুরু করে।
সে সময় বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।
ঘূর্ণিবায়ুর এই চক্র সাগর থেকে পুরোপুরি স্থলভাগে উঠে আসতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এ ঝড়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্র প্রদেশ ও ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ঘূর্ণিঝড়