এলএনজিতে এক বছরেই বাড়তি ব্যয় হবে ৪১ হাজার কোটি টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১

আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় মেটাতে বড় ধরনের আর্থিক চাপে পড়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় তুলনামূলক বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে। এতে কয়েকগুণ বাড়ছে সরকারের ভর্তুকি।বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) হিসাব অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক কার্গোর মূল্যবৃদ্ধির কারণে অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৪১ হাজার ৩৪৮ কোটি টাকা।


এদিকে চলতি (২০২৬-২৭) অর্থবছরে এলএনজি আমদানিতে ভর্তুকির জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার কোটি টাকা। কিন্তু চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত (আগামী মাস পর্যন্ত শিডিউল করা) এ খাতে ভর্তুকি বাবদ ব্যয় হয়েছে ২৫ হাজার কোটি টাকা।


আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য অব্যাহত থাকলে ভর্তুকির প্রয়োজন আরও বাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


জ্বালানি খাতসংশ্লিষ্টদের মতে, এ পরিস্থিতি শুধু আমদানি ব্যয় বাড়াচ্ছে না, বরং সরকারের বাজেট ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার সক্ষমতাকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও