You have reached your daily news limit

Please log in to continue


ঢামেকে পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী বহনে ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়ছেন স্বজনেরা।

আজ মঙ্গলবার সকাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ঢাকা মেডিকেল শাখার উদ্যোগে এ ধর্মঘট চলছে। এর আগে গতকাল সোমবার সকালে হাসপাতালের বাগান গেটের ভেতরে স্থায়ী পার্কিং, সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেন সমিতির একাংশের সদস্যরা।

সমিতির সাধারণ সম্পাদক মো. ইমন আলী জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স রেখে তাঁরা রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তবে সেখানে পার্কিং বন্ধ হয়ে যাওয়ার পর বিকল্প ব্যবস্থা না থাকায় আশপাশের সড়কে অ্যাম্বুলেন্স রাখতে হচ্ছে। এতে যানজট তৈরি হচ্ছে এবং ট্রাফিক পুলিশের মামলার মুখেও পড়ছেন মালিক ও চালকেরা। আগের মতো পার্কিংয়ের ব্যবস্থা না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি।

তবে হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্স স্থায়ীভাবে পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখা হবে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন