গ্রিড বিপর্যয়: ‘ছয় ঘণ্টার বেশি’ বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানতে কমিটি গঠন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ২১:৫২

জাতীয় গ্রিডের একটি অংশে বিপর্যয়ের কারণে ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা ও চট্টগ্রামের বড় অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘট্না তদন্তে একটি কমিটি করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।


কোম্পানিটি বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ বিপর্যয়ের পর সব এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনতে ‘ছয় ঘন্টারও বেশি’ সময় লেগে যায়।


এর প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় ঠিক করতে প্রধান প্রকৌশলী সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীকে প্রধান করে গঠিত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে পিজিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের ঢাকার মেঘনাঘাট-হরিপুর সঞ্চালন লাইনে ত্রুটির কারণে চট্টগ্রামেরও অনেক লাইন ট্রিপ করে। পরে বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে সঞ্চালন লাইনের সব পয়েন্টে পুনঃসংযোগ চালু করা হয়।


তার আগে বেলা পৌনে ১টার দিকে ঢাকার পূর্ব অংশ এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়। এ সময় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, সুপ্রিম কোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ ছিল না।


পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মহাখালী, মতিঝিল, মগবাজার, বনশ্রী, খিলগাঁও এলাকা বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও