You have reached your daily news limit

Please log in to continue


দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান করেছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ শায়রুল কবির খানের হাতে নতুন দায়িত্বের নিয়োগপত্র তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার এবং চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী। তারা নতুন উপদেষ্টা সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান।

পরে বিকেলে বাংলামোটরে সময়ের আলো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শায়রুল কবির খান। এ সময় সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগের কর্মী-সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন