You have reached your daily news limit

Please log in to continue


গ্রামীণফোন ৯ মাসে ১১,৭৫৬ কোটি টাকা ব্যবসা করেছে

দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোনের (জিপি) মুনাফা ৯২ কোটি টাকা কমে গেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি মুনাফা করেছে ২ হাজার ১৭২ কোটি টাকা। গত বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ২৬৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে জিপির মুনাফা কমেছে ৪ শতাংশের বেশি। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সভা শেষে কোম্পানিটির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, গত বছরের চেয়ে জিপির ব্যবসাও কমেছে। এ কারণে মুনাফাও কমে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন