‘স্বামীকে ভালোবাসি, তাতে সমস্যা কোথায়?’ কাদের ওপর চটলেন রাশমিকা
রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার দাম্পত্যজীবন নিয়ে আলোচনা নতুন নয়। তবে করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে একসঙ্গে হাজির হওয়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশেষ করে বিয়ের সিদ্ধান্ত কে প্রথম নিয়েছিলেন, রাশমিকা কতবার বিজয়কে বিয়ের কথা বলেছিলেন—এসব প্রসঙ্গ ঘিরে সমালোচনার মুখে পড়েছেন বিজয়। কেউ কেউ তাঁর মন্তব্যকে রাশমিকাকে ছোট করার চেষ্টা হিসেবে দেখছেন। আবার অনেকে মনে করছেন, দুজনের ব্যক্তিগত কথোপকথনকে অযথা বিতর্কে পরিণত করা হচ্ছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ২৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বক্তব্য দিয়ে মুখ খুলেছেন রাশমিকা। সেখানে তিনি যেমন নিজের দাম্পত্যজীবন নিয়ে ছড়ানো ব্যাখ্যার জবাব দিয়েছেন, তেমনি প্রশ্ন তুলেছেন নারীবাদ, ব্যক্তিগত স্বাধীনতা ও অনলাইন হয়রানির নামে অন্যের জীবন নিয়ে সিদ্ধান্ত দেওয়ার প্রবণতা নিয়েও। বিজয়ও স্ত্রীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন। ফলে একটি টেলিভিশন সাক্ষাৎকারের আলোচনা এখন আর শুধু বিয়ের গল্পে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে তারকাদের ব্যক্তিগত জীবন, নারীর নিজস্ব সিদ্ধান্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনতার বিচার করার প্রবণতা।
- ট্যাগ:
- বিনোদন
- দাম্পত্য জীবন