শীতে ত্বকের যত্নে ‘সি-টি-এম-এল’-এর ৪টি পদ্ধতি মানছেন তো
ত্বকের টানই জানান দিচ্ছে শীত আসছে। সিরাম, অ্যাম্পুল, পেট্রোলিয়াম জেলি, ভারী ময়েশ্চারাইজার, জলপাই তেল বা বাদাম তেল ব্যবহার করে যেভাবে হোক রুক্ষতা থেকে ত্বককে বাঁচাতে হবে।
তবে একগাদা পণ্য নয়, আজকাল রূপচর্চার দুনিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘স্কিনিমালিজম’ বা পরিমিত রূপচর্চা। অতিরিক্ত উপকরণের ভিড়ে না গিয়ে খুব কম সামগ্রীতে ত্বকের মৌলিক চাহিদা মেটানোই এ ধারার মূল ধারণা।
কিন্তু কনকনে শীতে এত কম পণ্যে ত্বকের যত্ন নেওয়া কি আদৌ সম্ভব?
বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানান, স্কিনিমালিজম কোনো সাময়িক ট্রেন্ড নয়; এটি ত্বকের একটি সর্বজনীন ও স্বাস্থ্যকর প্রস্তুতি।
সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার প্রচারণায় অনেকেই আজকাল ৮ থেকে ১০ ধাপের জটিল রূপচর্চায় অভ্যস্ত হয়ে পড়েছেন। অথচ সুস্থ ও সতেজ ত্বকের জন্য এত উপকরণের দরকার নেই।
শীত হোক বা গ্রীষ্ম, বছরজুড়েই মূলত চারটি প্রাথমিক ধাপ, অর্থাৎ ‘সি-টি-এম-এল’ নিয়ম মেনে চলাই যথেষ্ট।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের স্বাস্থ্যরক্ষা
- ত্বকের যত্ন