ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক
নতুন সংস্কার প্রস্তাবে বেসরকারি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে দেশের প্রভাবশালী ব্যাংক মালিকদের চাপের মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি কেন্দ্রীয় ব্যাংক।
গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থ বিভাগে পাঠানো ব্যাংক কোম্পানি আইনের খসড়া সংশোধনী অনুযায়ী, একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন করার প্রস্তাব করা হয়েছে ।
এ ছাড়া, পরিচালকদের টানা ১২ বছরের মেয়াদ কমিয়ে ৬ বছর করা হবে এবং পুনরায় নিয়োগের ক্ষেত্রে অন্তত ৩ বছরের বিরতি বাধ্যতামূলক থাকবে।
দুটি পদক্ষেপই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা খসড়া প্রস্তাবেও কমানো হয়েছিল।পারিবারিক নিয়ন্ত্রণ এবং পরিচালকদের মেয়াদের ক্ষেত্রে গভর্নর মোস্তাকুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ ব্যাংক তার পূর্বসূরি আহসান এইচ মনসুরের নেওয়া প্রস্তাব বহাল রেখেছে।