শিক্ষকতায় যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩১

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন।


সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি মাসে শুরু হতে যাওয়া এ দায়িত্বে তিনি সহমর্মিতাপূর্ণ নেতৃত্ব, সামাজিক সংহতি ও মানুষের আস্থা বাড়ানোর উপায় নিয়ে কাজ করবেন।


প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত হয়ে বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা, সমতা, অন্তর্ভুক্তি ও মানুষের সুস্থতা নিয়েও কাজ করবেন আরডার্ন। তিনি অতিথি বক্তৃতা ও বিশেষ ক্লাস নেবেন। পাশাপাশি শিক্ষার্থীদের পরামর্শ দেবেন। তবে এটি পূর্ণকালীন শিক্ষকতার দায়িত্ব নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও