খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩০

খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক যুবদল নেতা আহত হয়েছেন।


আজ মঙ্গলবার সকালে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবির সিদ্দিকী শুভ্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ভোররাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে মো. সোহেল শেখ (৩৪) নামে ওই ব্যক্তির ওপর হামলা হয়। গুলিতে তার ডান হাত ও পেটের ডান পাশ জখম হয়েছে।



উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, জানান আবির সিদ্দিকী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও