জুলাই-সেপ্টেম্বরে বিদেশি ঋণ ৪২ শতাংশ কমে ৬৬২ মিলিয়ন ডলার, পরিশোধ ১.৩৫ বিলিয়ন
ডেইলি স্টার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩০
২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে প্রতিশ্রুত ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের প্রায় অর্ধেক ছাড় হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক দাতাদের ৬৬২ মিলিয়ন ডলার ঋণ ছাড় হয়েছে।
এই ছাড়ের পরিমাণ আগের বছরের একই সময়ে আসা ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের তুলনায় ৪২ শতাংশ কম।
ইআরডির তথ্যে দেখা গেছে, ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ছাড়া বেশিরভাগ ঋণদাতাই এ সময়ে কোনো অর্থায়নের প্রতিশ্রুতি দেয়নি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বৈদেশিক ঋণ