দক্ষিণ সিরিয়ায় জর্ডানের বিমান হামলা
ডেইলি স্টার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৯
গত সপ্তাহে গির্জায় প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিদের সঙ্গে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ যোগসূত্র পাওয়ার পর দক্ষিণ সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান।
সোমবার জর্ডান সরকারের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতি অনুযায়ী, জর্ডানের বিমানবাহিনী দক্ষিণ সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা হিসেবে চিহ্নিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দামেস্কের সঙ্গে সমন্বয় করে এ হামলা চালানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে সিরীয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিমান হামলা