‘পরিবর্তন আসছে’—লেখা পোস্টার নিয়ে এক তরুণী তেল আবিবে লাখো মানুষের সঙ্গে যোগ দিয়েছিলেন নেতানিয়াহু-বিরোধী সমাবেশে। ভোটের মাধ্যমে সরকার বদলের ডাক দিয়েছিলেন তারা। এক বিক্ষোভকারী জানালেন, ইসরায়েলের মানুষ বর্তমান সরকারের পরিবর্তন চায়। তারা নেতানিয়াহু-গংদের আর ক্ষমতায় দেখতে চান না।
এমন দৃশ্য দেখা গিয়েছিল দেশটির জাতীয় নির্বাচনের ঠিক ২ দিন আগে, তথা গত ২৪ অক্টোবর।
সেই বিক্ষোভে অংশগ্রহণকারীরা নেতানিয়াহুর সরকার বদলের পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছিলেন। এক বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে বললেন, ‘বর্তমান সরকার সেই হামলার জন্য দায়ী। এখন তারাই আবার নির্বাচনে দাঁড়াচ্ছে। ওদেরকে পাগল মনে হচ্ছে। হামলার পর দিনই তাদের সরে যাওয়া উচিত ছিল।’
আরও বললেন, ‘আমরা বর্তমান সরকারকে নিয়ে ভয়ে আছি। তাদেরকে ক্ষমতা থেকে সরাতে চাই।’