সিটি গ্রুপকে নতুন করে ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দিতে এবং শিল্পগোষ্ঠীটির অণুকুলে ঋণপত্র (এলসি) খোলার দিতে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নীতিগত ছাড় পেতে যাচ্ছে আটটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
এছাড়া যেসব ব্যাংকে সিটি গ্রুপের ঋণ খেলাপি রয়েছে, তা নির্ধারিত সময় পর্যন্ত খেলাপিমুক্ত রাখতে বিশেষ সুবিধাও দেবে বাংলাদেশ ব্যাংক।
রমজান মাসের আগে সিটি গ্রুপের কার্যক্রম সচল রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।