ব্যালন ডি’অর জয়ের পর কি তাহলে ‘স্যার’ হ্যারি কেইন

প্রথম আলো প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২

নয় বছর আগের এক সন্ধ্যা। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ফুটবলের যত মহারথী। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার, সের্হিও রামোস। ফুটবলের অভিজাত দুনিয়া যেন নেমে এসেছে এক ছাদের নিচে।


সেখানে ছিলেন হ্যারি কেইনও। তবে একটু দূরে। তখনো ফুটবলের রাজসভায় তাঁর জন্য সিংহাসন পাতা হয়নি। দূর থেকে দেখছিলেন তারকাদের। চোখেমুখে হয়তো একটু আক্ষেপও ছিল। ২০১৭ সালের সেই ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের মঞ্চে কেইন কি একবারও ভেবেছিলেন, এই থিয়েটারেই একদিন তাঁর রাজ্যাভিষেক হবে?


নয় বছর পর হলো সেটাই।


লন্ডনের প্যালাডিয়াম থিয়েটার। কেইনের জন্মস্থান লেইটনস্টন থেকে মাত্র ৯ মাইল দূরে। সেই একই মঞ্চ। তবে এবারের দৃশ্যপট আলাদা। লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিদের মতো তারকারা আছেন। কিন্তু রাতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটির নাম হ্যারি কেইন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও