You have reached your daily news limit

Please log in to continue


বিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেই

বিদেশি ঋণ কমছে; বাড়ছে পরিশোধের পরিমাণ। সাম্প্রতিক সময়ের এ প্রবণতার মধ্যে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে অর্থছাড় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৪২ দশমিক ৩৪ শতাংশ কমেছে।

প্রথম প্রান্তিকে অর্থছাড়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের এ সময়ে তা ছিল ১১৪ কোটি ৮৬ লাখ ডলার।

অর্থছাড় কমে যাওয়ার এমন অবস্থার বিপরীতে ঋণ পরিশোধের পরিমাণ বাড়তে থাকায় তা অর্থনীতির ওপর চাপ তৈরি বাড়াতে বলে মনে করছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

সোমবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ছাড় হওয়া ঋণের বিপরীতে দ্বিগুণেরও বেশি ১৩৫ কোটি ১২ লাখ চলে গেছে আগে নেওয়া ঋণের সুদ-আসল পরিশোধে। শতাংশের হিসাবে ছাড়ের চেয়ে পরিশোধ বেড়েছে ১০৪ দশমিক শূন্য তিন শতাংশ।

অপরদিকে বিশ্লেষকরা বলছেন, দুই উন্নয়ন সহযোগী বিশ্ব ব্যাংক ও এডিবিসহ ভারত, চীন ও রাশিয়ার এই তিন মাসে ঋণের কোনো প্রতিশ্রুতি না দেওয়া উদ্বেগ তৈরি করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন