You have reached your daily news limit

Please log in to continue


ফোন মেরামত করতে দেওয়ার আগে যে ৭ বিষয়ে সতর্ক থাকবেন

স্মার্টফোনে সমস্যা দেখা দিলে দ্রুত সেটি মেরামত করাতে চান অনেকেই। কিন্তু ফোন সারানোর সময় সামান্য অসতর্কতার কারণে ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে, গুনতে হতে পারে অতিরিক্ত টাকা। আবার প্রয়োজনীয় যন্ত্রাংশ বদলে নিম্নমানের পার্টস লাগানোর আশঙ্কাও থাকে।

তাই ফোন মেরামতের দোকানে জমা দেওয়ার আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।

১. গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখুন

ফোন মেরামতের আগে ছবি, ভিডিও, ফোন নম্বর, প্রয়োজনীয় নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ নিয়ে রাখুন। মেরামতের সময় ফোনের তথ্য মুছে যেতে পারে, বিশেষ করে সফটওয়্যার সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে। তাই আগে থেকেই তথ্যের আরেকটি নিরাপদ কপি রাখলে ক্ষতির আশঙ্কা কমবে। পাশাপাশি ফোনে থাকা ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন