ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার পর নিয়ম অনুযায়ী ফেসবুকে টিন সাটিফিকেট জমা দিতে হয়। এ জন্য অনেকেই তড়িঘড়ি করে অনলাইনে ই-টিন সার্টিফিকেট নিয়ে মেটায় জমা দিয়েছেন। এখন সেটিই তাঁদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই চিন্তা কি যৌক্তিক?
উত্তর হলো, না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আইন ২০২৩ অনুযায়ী বিষয়টি সম্পূর্ণ সত্য নয়। সবার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পাঁচ হাজার টাকা জরিমানা প্রযোজ্য হয় না। আইন অনুযায়ী এবং করদাতার পরিস্থিতি—এই দুটির ওপর ভিত্তি করে জরিমানা নির্ধারিত হয়।
আয়কর আইন ২০২৩–এর ২৬৬ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে উপকর কমিশনার জরিমানা আরোপ করতে পারেন।