You have reached your daily news limit

Please log in to continue


ব্ল্যাক হোলের মূল উপাদান ডার্ক ম্যাটার নয়, বলছে গবেষণা

মহাবিশ্বের অধিকাংশ পদার্থ যে রহস্যময় ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু দিয়ে গঠিত তা আস্ত ছায়াপথের চেয়েও বড় ভরের ব্ল্যাক হোলগুলোর প্রধান উপাদান নয় বলে দাবি করা হয়েছে এক নতুন গবেষণায়।

বিজ্ঞান ও প্রযুক্তি সাইট স্পেস ডটকম প্রতিবেদনে লিখেছে, মহাবিশ্বের বিভিন্ন ছায়াপথ প্রচণ্ড গতিতে ঘূর্ণনশীল থাকার পরও কেন ছিটকে গিয়ে ভেঙে পড়ে না তা ব্যাখ্যা করতে বিজ্ঞানীরা দীর্ঘ কয়েক দশক ধরে ডার্ক ম্যাটারের মতো অদৃশ্য পদার্থের অস্তিত্বের কথা বলে আসছেন।

এ অদৃশ্য পদার্থের শক্তিশালী মহাকর্ষীয় টান বিভিন্ন ছায়াপথকে পরস্পরের সঙ্গে একত্র ও সুসংহত রাখতে সাহায্য করে। বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বের মোট পদার্থের প্রায় পাঁচ-ষষ্ঠাংশই এই ডার্ক ম্যাটার দিয়ে গঠিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন