ম্যাগনেসিয়াম শরীরের জন্য প্রয়োজনীয় একটি খনিজ উপাদান। পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদ্স্পন্দন স্বাভাবিক রাখা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং হাড় গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শরীরের ৩শ’টিরও বেশি এনজাইমের কার্যক্রমে ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ (এনআইএইচ)-এর তথ্য অনুযায়ী, শরীরে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম না থাকলে শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যক্রম ব্যাহত হতে পারে। তবে প্রতিদিনের খাবারে ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবার রাখলে এর চাহিদা পূরণ করা সহজ হয়।